রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক -সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, স্থানীয় প্রিন্ট  ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ।
বৃহস্পতিবার( ০৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন  চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, রহনপুর ইউনিয়ন  চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস,বিএমডি কর্মকর্তা আহসান হাবীব প্রমূখ।

সম্পর্কিত