বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নন্দীগ্রামে রাস্তার গাছ কেটে ফেলে রেখে দেশীয় অস্ত্র দিয়ে আঘাতে চলছে ডাকাতি

বিশ্বনাথ সরকার(স্টাফ রিপোর্টার):

আজ ৩০ জানুয়ারী রোজ বৃহঃবার রাত ১১ ঘটিকার দিকে নন্দীগ্রামের (শিমলা-কালিগঞ্জ) রোড়ের থেলকুড় মোড় পেরিয়ে প্রায় ২৫-৩০জন ডাকাতের একটি দল রাস্তার গাছ কেটে ফেলে রেখে রোড ডাকাতি করেছে।

উক্ত ডাকাত দল ট্রাক,সিএনজি সহ অন্যান্য যানবাহন অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। যানবাহনে থাকা যাত্রীদের অনেকের হাত পায়ে ব্যাপক চোট পেয়েছে। প্রায় ৩০টির ও বেশি যানবাহনে হামলা চালিয়েছে ডাকাতদল। স্থানীয় জনসাধারণের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে ডাকাতদল।
পরে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হয়ে সংকটমুক্ত হয়েছেন অবরুদ্ধ যানবাহন ও যাত্রীরা।
সকলের কাছে থাকা টাকা, মোবাইল ফোন সহ দামি জিনিসপত্র গুলো ছিনিয়ে নিয়েছে ডাকাতদল।

সম্পর্কিত