শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ
“দীর্ঘ প্রায় দেড়যুগের স্বৈরাচারী শাসনের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে প্রধান ভুমিকা পালন করেছে ছাত্ররা। তোমাদের এই অবিস্মরণীয় অবদান আমরা কখনোই ভুলবোনা। আগামীতে দেশ গঠনে তোমাদের মূখ্য ভূমিকা পালন করতে হবে।”
বগুড়া শাজাহানপুরের সরকারি চাচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে কথাগুলো বলেন, বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সাবেক এমপি আলহাজ্ব হেলালুজ্জামান তালুকদার লালু।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জনা রানী ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষ অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান অটল, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মাদলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আজাদুর রহমান আজাদ, আব্দুল মান্নান আজিজুল হক প্রমুখ।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক সাংসদ জামান তালুকদার লালু।







