শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাদা দলের আহ্বায়ক কমিটি গঠিত

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সাদা দলের (কর্মকর্তা) আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত গ্রন্থাগারিক ড. মো. আজিজুর রহমান।

শুক্রবার (২০ ডিসেম্বর) ড. মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ২১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলমগীর কবির, দেলোয়ার হোসেন (স্বপন), আমিনুল ইসলাম, মোস্তাক আহমেদ, এ.কে.এম. জহিরুল ইসলাম, আনম আক্তার উদ্দিন, আশিক মুহাম্মদ ফিরোজ আকবর সিদ্দিকী, এসএম কাউসার আহমেদ ও নজরুল ইসলাম।

এছাড়াও, কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবীর, খন্দকার নাজমুল হাসান, আফরোজা সুলতানা, আব্দুল্লাহ আল মামুন, নাসরীন আক্তার খানম, আমিনুল ইসলাম, শাহীনুর ইসলাম, আবু সাইম, পার্থ প্রতিম রায়, রাশিদুজ্জামান ও আজিজুল হক।

এসম্পর্কে ড. মো. আজিজুর রহমান বলেন, নতুন এ কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমে ভূমিকা রাখা হবে।কর্মকর্তা সমাজের মর্যাদা রক্ষা ও অধিকার আদায়ে আমরা সোচ্চার থাকবো। আমরা নিজেও কোনো অন্যায় করবো না; অন্যকেও অন্যায় করতে দেবো না।

সম্পর্কিত