সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে জামাতের প্রার্থী খবিরুল ইসলাম

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটারঃ

জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম এর প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে কর্মপরিষদ বৈঠকের মাধ্যমে নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, খবিরুল ইসলাম আত্রাই কেন্দ্রীয় দলিল লেখক দাখিল মাদ্রাসার গনিত শিক্ষক হিসাবে কর্মরত আছেন। একইসাথে তিনি উপজেলার ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে ২০২২ সনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা আক্কাছ আলী জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

বর্তমানে তিনি অবসরে আছেন। পিতা-মাতার ৩ ভাই ২ বোনের মধ্যে খবিরুল সবার বড়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত এবং ২ মেয়ে ও ১ ছেলের জনক। তাঁর স্ত্রী তহমিনা খাতুন জগদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে কর্মরত আছেন। খবিরুল ইসলাম ইসলামী এজেন্ট ব্যাংক আত্রাই শাখার সত্তাধিকারী এবং ক্রিয়েটিভ মডেল একাডেমির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সম্পর্কিত