মোঃলিটন হোসেন,স্টাফ রিপোর্টার নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, ১৭ ই ডিসেম্বর বুধবার বাদ আসর হতে বদলগাছী উপজেলার আধাইপুর ইউপির জগন্নাথপুর গ্রামের যুব সমাজের উদ্বেগে করববাসীর মাগফিরাতের লক্ষে ১৫ তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে নাজিম উদ্দীন মন্ডলের সভাপতিত্বে ও মেহেবীন হাসান (মামুন) সঞ্চালনায় সহ-সভাপতি সাজেদুল করিম ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) মনোনীত সাংসদ পদপ্রার্থী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) বদলগাছী উপজেলা শাখার সভাপতি ফজলে হুদা( বাবুল)। তার অনুস্থিতিতে প্রধান অতিথির আসন আলংকৃত করেন তার প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি)’ র সিনিয়র সহঃ সভাপতি ও আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিতি কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হাফেজ মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরী।
দ্বিতীয় বক্তা- হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ওসমানী, হাফেজ মাওলানা রুহুল আমিন জিহাদি, বদলগাছী, নওগাঁ।
বিশেষ বক্তা-
হাফেজ মাওলানা ফিরোজ আহমেদ ইমাম দেউলিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ
হাফেজ মোঃ ইসমাইল আল হাবীব
হাফেজ মাওলানা হাবিবুর রহমান হাবীব।
মাহফিলে হাজারো শ্রোতা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করেন।
পরিশেষে, আখেরী মোনাজাতের মাধ্যমে উক্ত মাহফিলের সমাপ্তি হয়।







