এবিএস রতন,নওগাঁ প্রতিনিধিঃনওগাঁ সদর উপজেলায় সোমবার (১১ ডিসেম্বর) আনুমানিক সকাল ৭টার দিকে শহরের লিটন ব্রিজ এলাকায় নিছম ইসলাম (৩০)নামে এক যুবকের ট্রাকের ধাক্কায় প্রাণ হারায়
নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) আব্দুল্ল্যাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিছম ইসলাম পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্ধিরা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নিছম ইসলাম একটি সিগারেট কোম্পানীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো আজকেও সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নওগাঁ শহরের দোকানগুলোতে অর্ডার নিতে যাচ্ছিলেন তিনি। পথে লিটন ব্রিজ এলাকায় পৌঁছালে ব্রিজে ওঠা মাত্রই পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিছম ইসলামকে ধাক্কা দেয়। এতে সাইকেল থাকা নিছম ইসলাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন । পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এস আই আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে আমাদের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরাদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে










