ওয়ায়েস কুরুনী দিনাজপুর জেলা প্রতিনিধি
দ্রব্যমূলের বাজার উর্ধ্বগতিতে দিনাজপুরের নবাবগঞ্জে বাজার মনিটরিং করেছেন উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আনিসুর রহমান।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা শহরের বাজারে পেঁয়াজ,কাঁচা মরিচ,ডিম ও আলুর বাজার মনিটরিং করেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরের শেফা, আনসার ভিডিপি কর্মকর্তা রেজিনা পারভিন ও এসআই নুরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। ।উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবার্হী অফিসার মোঃআনিসুর রহমান বলেন, দ্রব্যমূলের বাজার উর্ধ্বগতিতে হওয়ায় জেলা প্রশাসকের নিদের্শে আজকে বাজার মনিটরিং করা হয়েছে। তবে কাউকে জরিমানা করা হয়নি। সকল ব্যবসায়ীকে সর্তক করা এবং মূল্য তালিকা টাঙ্গানোর জন্য বলা হয়েছে ।











