শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জ থানার মাদকবিরোধী অভিযানে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আটক

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে দেবীগঞ্জ থানা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদসহ সুমন ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় তার সাথে থাকা ১২ বোতল (৯লিটার) ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (থ্রি হুইলার) জব্দ করা হয়েছে।

সোমবার (১৯ মে) বিকাল ৪ টা’য় গোপন সংবাদের ভিত্তিতে এস আই জামিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দেবীগঞ্জ- সোনাহার সড়কের সদর ইউনিয়নের নতুন বন্দরের ধরধরা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ১২ বোতল (৯ লিটার) ভারতীয় মদসহ সুমনকে আটক করে।

আটক সুমন ইসলাম জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সামেরডাঙ্গা এলাকার আব্দুল কাদেরের পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন পুলিশকে জানিয়েছে, সে নাসির নামে কোন এক ব্যক্তিকে এসব ভারতীয় মদ পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, সুমন ইসলামের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। জিরো টলারেন্স নীতিতে চলমান মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে এবং মাদক নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যহত থাকবে।

সম্পর্কিত