মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একই দিনে ৯ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে একই দিনে ৯ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডবিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী পৃথক ৩ টি অভিযানে ৯ জন মাদকসেবীকে গ্রেফতার পূর্বক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

‎সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ১০ টায় উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের নুরুর বাজার সংলগ্ন মনিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুইজন মাদকসেবীকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন মণির পাড় এলাকার মৃত: হুসেন আলীর ছেলে সিজান এবং ক্লাবগঞ্জ এলাকার এ্যাড: নুর ইসলাম শাহীনের ছেলে রাকিব ইসলাম নাইস।

‎আটককৃত মাদকসেবীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক এর কার্যালয়ে উপস্থিত করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সিজানকে এক বছর এবং রাকিবকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎উল্লেখ্য, এর আগে একই দিনে পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে দুপুরে ৩ জন এবং বিকেলে আরও ৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেছেন বিজ্ঞ ভ্রাম্যমান আদালত।

‎দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, গত তিন দিনে মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত এপর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যহত থাকবে।

সম্পর্কিত