শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্ডালসহ ব্যবসায়ী আটক

বিমল কুমার রায়, জেলা প্রতিনিধি পঞ্চগড়:

পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুলাল চন্দ্র রায় (৩৭) পাশ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের গুয়াগ্রাম চৌধুরী পাড়ার ফটিক চন্দ্র রায়ের ছেলে।

বৃহস্পতিবার (১ লা মে) রাত ৮ টায় এস আই শচীন্দ্রনাথ বনিকের নেতৃত্বে একটি টিম উপজেলার দন্ডপাল ইউনিয়নের রাজারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুলাল রাজারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মাদক বিক্রি করছিল। এ সময় সেখানে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল বলে জানা যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আজ সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে “।

সম্পর্কিত