শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আহসান হাবিব স্টাফ রিপোর্টারঃপঞ্চগড়ে ঘুরতে বের হয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে আরো ৪ জন।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে দেবীগঞ্জ উপজেলার পৌরসভার নতুনবন্দর এলাকায় আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাব্বির হোসেন (১৬) কালিগঞ্জ ইউনিয়নের লোহাগারা শুপাড়িতোলা গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও কাউছার আলী (১৫) একই এলাকার বাসেত আলীর ছেলে। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। অপরদিকে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে ভাতিজা কাউছারকে মোটরসাইকেলে নিয়ে ঘুরতে বের হয় সাব্বির। একসময় দেবীগঞ্জ বাজার থেকে আরো একজনকে সাথে নিয়ে তিনজনে সোনাহার বাজারের দিকে যাচ্ছিলো। যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা তিন আরোহীর অপর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে মারা যায় কাউছার। এদিকে দুই মোটরসাইকেলের অপর ৫ আরোহী আহত হলে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেলে নেয়া হলে মারা যায় সাব্বির।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় সড়ক দূর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত