রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে ডেভিল হান্টে যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন নিউটন গ্রেফতার হয়েছে।
গ্রেপ্তারকৃত নিউটন পৌরশহরের মুন্সিপাড়া এলাকার মৃত আল-বকসের ছেলে।

শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টায় পৌর বাজারে অবস্থিত তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিউটনকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।
আক্তার হোসেন নিউটন সর্বশেষ অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং বর্তমানে দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য যে, গত বছরের ৪ আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিলে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে উপজেলার দণ্ডপাল ইউনিয়নের রবিউল ইসলাম নামে এক যুবক ১৮ অক্টোবর ৪২ জনের নাম উল্লেখসহ ১২০০ জন অজ্ঞাত আসামী করে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, “নিউটনকে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে”।

সম্পর্কিত