শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হলেন মোটরসাইকেল আরোহী

দেবীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হলেন মোটরসাইকেল আরোহীবিমল কুমার রায়,  পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের পাকড়িতলা মোড় এলাকায় ট্রাকচাপায় সমেশ চন্দ্র রায় (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

‎রবিবার (রাত ৯টা) বোদা–দেবীগঞ্জ এশিয়ান হাইওয়েতে মদিনা কোল্ড স্টোরেজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমেশ রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরিকিশোর বর্মনের ছেলে।  তিনি খুটামারা অভিরামপাড়া এলাকার ‘মায়ের হাসি স্মার্ট ডায়াগনিষ্টিক সেন্টারে ‘  ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সমেশ রায়। করতোয়া সেতু পাড় হয়ে বাড়ির দিকে যাওয়ার পথে ঢাকা-গামী একটি বালুবাহী ট্রাক অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎উল্লেখ্য যে, এর আগেও একই জায়গায় সড়ক দূর্ঘটনায় একাধিক প্রানহানির ঘটনা ঘটেছে।

সম্পর্কিত