সোমবার, ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিকেএমইএ সভাপতি


‎বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:

‎সোমবার(১৩ এপ্রিল)  দুপুরে স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের আমন্ত্রণে তিনি সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ঢাকা থেকে আগত কয়েকজন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

‎পরিদর্শন শেষে মোহাম্মদ হাতেম বলেন, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ সময়োপযোগী। এটি বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি উত্তরাঞ্চলের শিল্পায়ন ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আঞ্চলিক সমতা ভিত্তিক উন্নয়নের অংশ হিসেবে সরকার উত্তরাঞ্চলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেবীগঞ্জে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে কর্মসংস্থান ও জীবনমান উন্নত হবে।
‎২০২০ সালের ২৪ আগস্ট জেলা প্রশাসন ও বেজার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ২৫০.৮৫ একর জমিতে প্রকল্পের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে ১৮৫.৮৬ একর জমি ইতোমধ্যে বেজার অনুকূলে দেওয়া হয়েছে এবং বাকি জমি অধিগ্রহণাধীন।

‎এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমন কুমার দাস, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জের ইউএনও সবুজ কুমার বসাক, ওসি সেলিম মালিক  ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

সম্পর্কিত