রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

দেবিগঞ্জ থানায় মামলা রুজুর ৯ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রওশন জালালী, পঞ্চগড় প্রতিনিধিঃপঞ্চগড়ের দেবীগঞ্জ থানা-পুলিশ কর্তৃক মামলা রুজুর ৯ ঘণ্টার মধ্যে আসামী গ্রেফতার ও তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাদীর নিকট হতে আত্মসাৎকৃত গলার স্বর্ণের হার, কানের ঝুমকা, এবং ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

দেবীগঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, মামলা নং ১২(৪)২৪ ধারা ৪২০/৪০৬/৩৪ দঃবিঃ এর প্রেক্ষিতে দেবীগঞ্জ থানা-পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে দেবিগঞ্জ ও জলঢাকা থানা এলাকা হতে আসামী তুখার মাহামুদ ও কালা মাহামুদ কে গ্রেফতার করে এবং বাদীর দেওয়া তথ্য অনুযায়ী আত্মসাৎ কৃত স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করে আসামীদের আদালতে সোর্পদ করা হয়েছে।

দেবীগঞ্জ থানা-পুলিশের এমন অভিযান করায় থানা-পুলিশ কে অভিবাদন জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত