মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

দেড় কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি সহ যুবক গ্রেপ্তার

বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে র‍্যাবের অভিযানে দেড় কোটি টাকা মুল্যের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিসহ আবু বক্কর ছিদ্দীক নামে এক যুবককে গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ার পাড়া এলাকার মুকুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে তার জামাই ছিদ্দীককে গ্রেপ্তার করে র‍্যাব-১৩। এসময় তার হেফাজতে থাকা একটি কালো রংয়ের ৩৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্য প্রায় দেড় কোটি টাকা । আবু বক্কর ছিদ্দীক একই উপজেলার পামুলী ইউনিয়নের মাদারের ঝাড় এলাকার মোবারক শেখের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, আবু বক্কর ছিদ্দীক ভারতে পাচারের উদ্দেশ্যে বিষ্ণু মূর্তিটি সংগ্রহ করে শ্বশুরবাড়িতে রাখে । উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল সে। এরই মধ্যে আজ দুপুরে র‍্যাব অভিযান পরিচালনা করলে বিষয়টি বুঝতে পেরে ছিদ্দীক একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তুাসহ দৌড়াইয়া পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে আটক করে। পরে বস্তা থেকে কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

এই ঘটনায় নীলফামারী র‍্যাব-১৩ এর ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক বাদী হয়ে আবু বক্কর ছিদ্দীককে প্রধান আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এর 25(B) (1) (A) ধারায় দেবীগঞ্জ থানায় মামলা একটি দায়ের করেন।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ(শুক্রবার) আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত