শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দুই হাজারেরও বেশি মানুষকে রক্ত যোগার করে দিয়ে প্রশংসায় ভাসছেন মানবতার ফেরিওয়ালা দুলু ভাই

মনিরুজ্জামান অনিক,বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও:বালিয়াডাঙ্গী উপজেলার অতি পরিচিত মুখ দুলু ভাই।যিনি বালিয়াডাঙ্গীর সুনামধন্য ব্যক্তিবর্গের মধ্যে অতি হাস্যোজ্জল এবং সাদাসিধা মানুষ।ঘুনে ধরা জরাজীর্ণ সমাজকে পাল্টাতে নানাভাবে কাজ করছেন তিনি।যিনি মানুষের সুখে,দুঃখে, বিপদে,আপদে পাশে দাড়ান। যার সাথে অল্প সময় ধরে থাকলে অনেক আপন মনে হয়।যিনি যুবসমাজকেজকে সু পরামর্শ ও নানা কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সমাজকে গড়ে তুলতে চান একটি আদর্শ সমাজ ব্যবস্থায়।

বলছিলাম বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের অতি পরিচিত মানুষ প্রভাষক মোঃউল্লাহ্ রায়হান দুলুর কথা।যিনি গেল কিছুদিন আগে লাহিড়ী ফাজিল মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। যিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার একজন সমাজকর্মী অতীব সচেতন ব্যক্তিত্ব। যিনি এই এলাকার মানুষের কাছে মাটির মানুষ।যাকে সবাই মানবতার ফেরিওয়ালা দুলু ভাই নামে চেনে।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি তিনি।তারই হাত ধরে ২০০৮ সাল থেকে আজ পর্যন্ত গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এ সংগঠনটি।তার এ সংগঠনটি ঠাকুরগাঁও জেলার ইতিহাসে সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে পরিচিত।

“যে কথা হয়নি বলা “ফেসবুক পেজ থেকে জানা যায়, আজ পর্যন্ত এ সংগঠনটি দুই(২)হাজারেরও বেশি মানুষকে রক্ত যোগার করে দিয়েছে কোনো বিনিময় ছাড়াই।তার এই স্বেচ্ছাসেবী সংগঠনটি রক্ষা করছে হাজারো মানুষের জীবন।রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে ,রক্তের গ্রুপ নির্ণয়ে,অসহায়,গরীব,দুঃস্থ মানুষের পাশে দাড়াতে নানাভাবে কাজ করছে তারই প্রতিষ্ঠিত এই সংগঠনটি। শুধু তাই নয় তিনি বালিয়াডাঙ্গীকে মাদক মুক্ত করতে নিজেই বিভিন্ন উদ্বেগ গ্রহণ করেছেন।

যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিভিন্ন সু পরামর্শের পাশাপাশি যুবসমাজকে খেলার সমগ্রী,খেলাধুলার আয়োজন এবং ধর্মীয় বিষয়গুলোতে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগান মানবতার ফেরিওয়ালা দুলু ভাই।তার এসব সু পরামর্শে পড়ালেখায় এগিয়ে যাচ্ছেন এ এলাকার যুবসমাজ।তারই অনুপ্রেরণায় অনুপ্রানীত হয়ে সু শিক্ষা অর্জন করে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে অনেক ছাত্র-ছাত্রী।শুধু তাই নয় অনেকে পেয়েছে বিভিন্ন চাকুরির সুযোগ।

শোনা যায় এলাকার শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ খবরও রাখেন এই দুলু ভাই নামে পরিচিত মানুষটি।আর এসব কারণেই দিন দিন এলাকার প্রবীণ এবং যুবকদের মাঝে আস্থাভাজন হয়ে উঠছেন তিনি।তার এ সকল কর্মকাণ্ডে অত্যন্ত খুশি এলাকাবাসী।

সম্পর্কিত