বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বীরগঞ্জে সরকারি নিয়মের তোহাক্কা না করে তোলা হচ্ছে নদী খননের বালু

মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়নে গোয়ালপাড়া ২৫ মাইল নামক স্থানে, সরকারি নিয়মের তোয়াক্কা না করে চলতেছে অবৈধভাবে রমরমে নদী খননের বালু ব্যবসা, জানা যায় কিছু অসাধু বালু ব্যবসায়িক সরকারকে রাজস্ব অর্থ দেওয়ার নামে, সরকারি নিয়মের তোয়াক্কা না করে, নদীর পাড় ভেঙ্গে ভেপু দিয়ে অনেক গভীর পর্যন্ত খনন করে নিয়ে যায় নদী খননের বালু, এতে করে হুমকির মুখে পড়ছে পাশে থাকা চাষের জমি,বরেন্দ্র বহুমুখী সেচ পাম্প ও নদীর ধারে লাগানো গাছ, এ বিষয়ে বালু ইজারাদার গোপাল ঘোষ এর সাথে মুঠোফোনে কথা বললে সাংবাদিকের উপর চোরায় হয়ে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার হুমকি প্রদান করে ও মাথার উপরে বিত্তবান ক্ষমতাশীল বড় ভাইদের ছায়া আছে বলে দাবি করেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর সাথে এ বিষয়ে কথা বললে ঘটনাস্থল পরিদর্শন করেন বীরগঞ্জ উপজেলা (ভুমি) কমিশনার দীপঙ্কর বর্মন ও অভিযোগের সত্যতা যাচাই করে বালু বিক্রয় বন্ধের নির্দেশ প্রদান করেন।

সম্পর্কিত