শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

দিনমজুর হয়েও জয়নাল গড়েছেন চার হাজার অধিক বইয়ের পাঠাগার

আলমগীর হোসেন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

আর ১০ জন সাধারণ দিনমজুরের থেকে ব্যতিক্রম কুড়িগ্রামের জয়নাল আবেদীন। দিনমজুর হয়েও চার হাজার অধিক বইয়ের পাঠাগার গড়েছেন তিনি। এক অনন্য স্বপ্ন এবং দৃঢ়তা প্রকাশ পাচ্ছে তাঁর তৈরি করা “সাতভিটা গ্রন্থনীড়” পাঠাগারে। ৫ম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করলেও মাটি ও পাথরের কাজ করতে করতে তিনি বই পড়ার নেশায় মগ্ন হন এবং একসময় গ্রামে একটি পাঠাগার গড়ে তোলেন।

২০১১ সালে প্রথমে একটি ক্ষুদ্র পাঠাগার প্রতিষ্ঠা করলেও কিছু বছরের মধ্যে তা বন্ধ হয়ে যায়। তবে তার স্বপ্ন কখনো শেষ হয়নি। নতুন করে পাঠাগার প্রতিষ্ঠার পথে আরও একধাপ এগিয়ে যান জয়নাল। ২০১৫ সালে জমি কিনে, ২০১৯ সালে সেটি পাকা করে গ্রন্থনীড়ের প্রতিষ্ঠা করেন। সরকারের সহায়তায় ২০২২ সালে আধা-পাকা ঘর তৈরি করা হয় এবং বর্তমানে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন পাঠক পাঠাগারে বই পড়তে আসেন।

সম্পর্কিত