মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

থানা পুলিশের অভিযানে একজন গ্রেফতার

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট থানা পুলিশের অভিযানে ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ০১টি ব্যাটারি চালিত অটো সহ ০১ জন কে গ্রেফতার করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এর দিক নির্দেশনায় লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাজমুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল লালমনিরহাট থানাধীন ০৮ নং গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপড়া মৌজাস্থ তিস্তা সড়ক সেতুর উত্তর পার্শ্বে টোলঘরের সামনে পাকা রাস্তার উপর ২০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ব্যাটারি চালিত অটো সহ আসামী রমাজ হোসেন রহিদুল(২২)। তার পিতার নাম আজিদ উল্লা আজিত, মাতা রহিমা বেগম।

লালমনিরহাট সদর থানা ওসি ওমর ফারুক বলেন, মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ বিধি মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত