বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

তৃনমূল থেকে উঠে আসা মমতাজ হোসেন লিপি সংরক্ষিত নারী আসনে এগিয়ে

 

আখতারুজ্জামান আসিফ,চিলমারী,( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের ৫০টি সংরক্ষিত নারী আসনের ভোট রোজার মাঝেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
জানা গেছে, বিএনপি থেকে ৩৫ জন নারী সংসদ সদস্য মনোনীত করার প্রক্রিয়া চলছে। এ খবর কুড়িগ্রামের বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে । স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিটি পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের নাম, তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে চলছে নানা আলোচনা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের একটিতেও বিএনপি জয় লাভ করতে না পারায় সংরক্ষিত নারী এমপি কামনা করেন বিএনপির নেতা-কর্মীরা।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সংসদে কুড়িগ্রামের একজন নারী প্রতিনিধি থাকা কেবল প্রতীকী বিষয় নয়। এটি নদীভাঙন, দারিদ্র্য, বেকারত্ব ও অবকাঠামোগত ঘাটতির মতো দীর্ঘদিনের সমস্যাগুলো জাতীয় অগ্রাধিকারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই জেলার জন্য কার্যকর কণ্ঠস্বর প্রয়োজন বলে মনে করছেন তারা। এদিক থেকে কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র মনোনয়ন কামনা করে তৃণমূলের বাড়ি বাড়ি দৌড়ে বেরিয়েছেন মমতাজ। এলাকার সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারন মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি। রাজনৈতিক পরিবারে জন্মগ্রহনকারী লিপির পিতা প্রয়াত গোলাম হোসেন দীর্ঘদিন এ অঞ্চলের সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান হিসবেও সফল ভাবে নেতৃত্ব প্রদান করেছেন। মমতাজ হোসেন লিপির নানা রাজীবপুর উপজেলা চেয়ারম্যান এবং লিপির আপন চাচাও এক সময় সংসদ সদস্য ছিলেন। লিপি বিএনপি’ কেন্দ্রীয় মহিলা দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন।
তাই সব দিক থেকেই মমতাজ হোসেন লিপিই একমাত্র সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে মনোনয়ন লাভ করলে বাহের দেশের এ ক্ষুদ্রজনপদটির পীছিয়ে থাকা জনপদটিতে উন্নয়নের দামাল হাওয়া বইয়ে যাবে বলে মনে করেন সচেতন মহল।

চিলমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাইদ হোসেন পাখি বলেন, কুড়িগ্রাম জেলা একটি পিছিয়ে পড়া জনপদ এখানে বেশির ভাগই যে সরকার গঠন করে তার বিপরীতে এমপি নির্বাচিত হন। এ কারণে জেলায় কোনো উন্নয়ন হয় না। আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও আওয়ামী আমলের রাজপথ কাপানো নেতা,বিএনপি চিলমারী শাখার সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন বলেন, কুড়িগ্রামে জেলায় ৪টি আসনেই বিরোধী দলীয় এমপি নির্বাচিত হয়েছেন। আমি আশা করব বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেন কুড়িগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনের এমপি মনোনীত করেন। কুড়িগ্রাম -৪ আসনের সর্বস্তরের মানুষের ধারনা এ অঞ্চল থেকে মমতাজ হোসেন লিপিকে সংরক্ষিত নারী এমপি বানালে সমগ্র জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে। ৫ ই আগস্ট এর আগে তিনি আওয়ামী লীগের হাতে সব চেয়ে বেশি অত্যাচারিত হয়েছেন। তারা আরো বলেন, মহিলা সংরক্ষিত আসনে লিপি আপাকে এমপি হিসেবে মনোনীত করার বিষয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান এর কাছে আমারা দাবি জানাই।

সম্পর্কিত