শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

তিস্তা চরাঞ্চলে আলোকিত স্বপ্ন ছুই ইয়ুথ ফাউন্ডেশন

সাখাওয়াত হোসেনঃ

পীরগাছা উপজেলা ছাওলা ইউনিয়ন সর্বনাশ তিস্তার দুর্গম এলাকা কান্দিনার চরে গড়ে ওঠা তরুণের স্বপ্ন ছু্ই ইয়ুথ ফাউন্ডেশন।
তরুণরা যখন সমাজিক উৎকণ্ঠার কারণ তখন ৪ জন তরুণ দু্র্গম চরাঞ্চলে অবহেলিত জনপদকে জীবনযাত্রার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তাঁরা হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান রাব্বি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজেদুল ইসলাম মাজেদ ও সদ্য উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনো মাইদুল ইসলাম।

উপজেলার ছাওলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের এই সংগঠন ২০১৯ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠীর আলোর প্রদীপ হয়ে কাজ করছে। ঝরে পড়া শিক্ষার্থীদের পাঠদান, টাকার অভাবে লেখাপড়া বন্ধ শিক্ষার্থীদের সহায়তা, শীতার্তদের শীতবস্ত্র দেওয়া, স্বল্পমূল্যে চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি ও অনাহারীদের বাসায় খাদ্যদ্রব্য দেওয়াসহ চরের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংগঠনটি। করোনাকালেও তাদের ভূমিকা ছিল অপরিসীম।

সম্পর্কিত