শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে রুহিয়া ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

আহসান হাবিব, স্টাফ রিপোর্টারঃঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয় দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিভিন্ন প্রকার  খেলাধুলা। খেলায় সকল ছাত্র ছাত্রীরা দৌড়, লৌহ গ্লোব নিক্ষেপ,হাই জাম্প এবং সোমবার দুপুর ১ ঘটিকায় যেমন খুশি তেমন সাজে সজ্জিত হয়ে অনুষ্ঠানে উপস্থিত হয় অনেক শিক্ষার্থী। দুপর থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কেউ দেশাত্মবোধক সঙ্গীত, লোকো সংগীত ও দেশাত্মবোধক নিত্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

উক্ত কলেজের অধ্যক্ষ মুজিবর রহমান বলেন আমারা রুহিয়া ডিগ্রি কলেজে শিক্ষক ও শিক্ষিকা , কর্মচারি,কলেজ পরিচালনা কমিটির এবং ছাত্র ছাত্রী মিলে এই অনুষ্ঠানের আয়োজন করেছি তাতে পড়ালেখার পাশাপাশি শরীর সুস্থ রাখার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজন রয়েছে।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আনছারুল হক, সভাপতি,  রুহিয়া ডিগ্রি কলেজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুসারুল হক ও সিদ্দিকুর রহমান,  রুহিয়া ডিগ্রি কলেজের অধ্যাক্ষ মজিবর রহমান সহ আরো অনেকে।

এসময় রুহিয়া ডিগ্রি কলেজের সভাপতি আনছারুল হক বলেন, শিক্ষার্থীদেরকে বইমুখী হতে হবে। তাদেরকে পড়াশোনা করতে হবে। খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়া বিনোদনের জন্য বিকল্প কিছু ভাবা যাবেনা। বেশি রাত পর্যন্ত বাইরে থাকা যাবেনা।

সম্পর্কিত