শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইয়াবা ট্যাবলেট সহ আটক ১

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ১০০ পিজ ইয়াবা ট্যাবলেট সহ তরিকুল ইসলাম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ | বুধবার রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের নতুন হাতিপাড়া গ্ৰ্যামের বেলাল হোসেন এর ভুট্রা খেত সংলগ্ন বালিয়া টু মাদ্রাসা হাট গামি পাকা রাস্তার বীজের উপর থেকে ১০০ পিজ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত তরিকুল ইসলাম
বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা গ্ৰ্যামের আনসারুল হক এর ছেলে | বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিজ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে।এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত