শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আব্দুল লতিফ সরকার, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে গরু বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় আব্দুল কাইয়ুম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ জুন) উপজেলার কাকিনা ইউনিয়নের উত্তর গোপালরায় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাইয়ুম উপজেলার উত্তর গোপালরায় গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে সুকানদিঘী এলাকায় লালমনিহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি পৌঁছায়। এ সময় রেললাইনে একটি গরু দাঁড়িয়ে ছিলো। ট্রেন আসতে দেখে আব্দুল কাইয়ুম গরুটিকে বাঁচাতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান তিনি।

এ বিষয়ে কাকিনা ইউপি চেয়ারম্যান তাহির তাহু বলেন, বিষয়টি স্থায়ীদের কাছে শুনতে পেয়েছি। ঐ ওয়ার্ডের ইউপি সদস্যকে বলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, লালমনিরহাট জিআরপি থানার ওসির কাছে বিষয়টি অবগত করা হয়েছে তারাই ব্যবস্থা নেবেন।

সম্পর্কিত