মো:মেহেদী হাসান,আত্রাই উপজেলা প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেল স্টেশনের পাশে ট্রলি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং আহত হন ৪ জন।
নিহত ব্যক্তির নাম সঞ্জয় কুমার (২৬)।নিহত সঞ্জয় কুমার আরডিএফ এনজিও কর্মী ছিলেন।তার বাড়ি রাজশাহী বাঘা বলে জানা গেছে।
শনিবার (৪মে) আনুমানিক ১০ টার দিকে নাটোর -নওগাঁ মহাসড়কে সাহাগোলা রেলস্টেশনের পাশে দুর্ঘটনা ঘটে।
ট্রলি ও সিএনজি দুটি বিপরিত দিক থেকে এসে একে অপরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে ১ জন মারা যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আহত ৪ জনকে উদ্ধার করে দূত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপেক্সে পাঠান।
আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
নিহতের পরিবারকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।










