বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারীর

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। পূর্বনির্ধারিত ১৫ অক্টোবরের পরিবর্তে আগামী ১৭ অক্টোবর (শুক্রবার) বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। সাধারণ মানুষের উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতেই অনুষ্ঠানটি শুক্রবারে সরানো হয়েছে।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি ছাড়াও সমাজের নানা শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

সম্পর্কিত