শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দিল সরকার, ঘোষণা করা হলো ২০২৫ সালের বিজয়ীদের

মোঃমকবুলার রহমান,স্টাফ রিপোর্টার নীলফামারীঃবাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। পাশাপাশি, জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সালে (মরণোত্তর) জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার ২০১৬ সালে সরকার বাতিল করেছিল। তবে, সুপ্রিম কোর্টের যে রায়ের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেখানে স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনও নির্দেশনা ছিল না। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান বিবেচনায় সরকার পুনরায় তার পুরস্কার স্বীকৃতি দিয়েছে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত সাত গুণী ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে—

✅ বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর)
✅ সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর)
✅ সংস্কৃতি: ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর)
✅ সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর)
✅ মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর)
✅ শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন মোহাম্মদ উমর
✅ প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ

এই স্বীকৃতি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পর্কিত