শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই রমজান, ১৪৪৭ হিজরি

জাককানইবি মেয়াদ মেয়াদোত্তীর্ণ হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত’

আসাদুল্লাহ আল গালিব,নজরুল বিশ্ববিদ্যালয়ঃ

বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্ভুক্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, অগ্নিবীণা হল ও দোলনচাঁপা হল শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুর ২ টায় সংগঠনটির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আল মাহমুদ কায়েস এবং সাধারণ সম্পাদক রিয়াল সরকারের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় “স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় স্মার্ট ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস ও নিরাপদ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে সকল অনুষদ ও বিভাগ শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি/সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আগামী ২৭মে ২০২৪, সকাল ১১ টায় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নিকট জমা দেয়ার জন্য আহ্বান জানানো হলো।”

জীবনবৃত্তান্তের সাথে যেসকল সংযুক্তির প্রয়োজন হবে:
১. ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. সকল বোর্ড পরীক্ষার মূল সনদের ফটোকপি।
৪. সর্বশেষ পাসকৃত পরীক্ষার সনদপত্র অথবা মার্কশিটের ফটোকপি।
৫. স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রত্যয়নপত্র।
৬. অন্যান্য বৃত্তিমূলক কাজের সনদ (যদি থাকে) এর ফটোকপি।

সম্পর্কিত