শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

জাঁকজমকপূর্ণ আয়োজনে শাহজাদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়

মোঃ রাহাত হোসেন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আইনসভা কেন্দ্র আসক ফাউন্ডেশন, শাহজাদপুর শাখার উদ্যোগে — বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মনির আক্তার খান তরু লোদী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার সাজ্জাদ হায়দার লিটন।বিশেষ অতিথি হিসেবে ছিলেন মামুনুর রশিদ লিয়াকত,ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, শাহজাদপুর। লিয়াকত সালমান,সহকারি কমিশনার (ভূমি),শাহজাদপুর। খাইরুল বাসার,অফিসার ইনচার্জ,শাহজাদপুর থানা,সিরাজগঞ্জ।অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন– মোঃ আব্দুল হামিদ।অনুষ্ঠানটি শুরু হওয়ার পর্বে সম্মানিত অতিথিবৃন্দদের ফুলের সংবর্ধনা এবং ক্রেস প্রদান করা হয়। এর পর সম্মানিত অতিথিবন্দরা সংক্ষিত বক্তব্য রাখেন। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুধু হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য,গান পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

সম্পর্কিত