বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

জয়পুরহাটে জেন্ডার সংবেদনশীল গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ওয়ালীউল্লাহ হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করতে ‘জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

জেলা প্রশাসক বলেন, “অল্প সময়ে স্বল্প খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের অংশগ্রহণ আরও বাড়িয়ে এই ব্যবস্থাকে আরও কার্যকর করতে হবে।”

এ সময় জানানো হয়, বর্তমানে গ্রাম আদালতে নারীদের অংশগ্রহণ ৩০ শতাংশ, যা বাড়িয়ে ৪০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে এই উদ্যোগ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

কর্মশালায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও গ্রাম আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত