বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ছেলের ভয়ে বাড়িতে ঢুকতে পারছে মা-বাবা,আতঙ্কে এলাকাবাসী

মো:মেহেদী হাসান,স্টাফ রিপোটার আত্রাই :

নওগাঁর আত্রাই উপজেলার অন্তর্গত মনিয়ারী ইউনিয়নের দম দত্ত বাড়িয়া গ্রামে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপন ছেলের ভয়ে বাড়িতে প্রবেশ করতে পারছেন না মা, এমন তথ্যানুসন্ধানে জানা যায়, মোঃ রিপন প্রামানিক (৩৫) উক্ত গ্রামের মোঃ মোসলেম প্রামানিক (৭৫) ও লাইলী বেগম (৬৫) এর ছেলে। মাদকাসক্ত ছেলে রিপন এর সাথে কয়েক বছর আগে তার স্ত্রীর তালাক হয়ে যায়।

রিপন এর মা লাইলী বেগম বলেন, রিপন ঢাকায় থাকতো এবং মাঝে মাঝে বাড়িতে এসে আসবাবপত্র ভাঙচুর সহ বিভিন্ন ভাবে অশান্তি করতো। সে কয়েক মাস আগে ঢাকা থেকে বাড়িতে আসে এবং তারপর থেকেই বিভিন্ন ধরনের অশান্তি লেগেই আছে। বিভিন্ন সময় নেশার জন্য টাকা চায় টাকা দিতে না চাইলেই শুরু হয় ভাঙচুর ও গালিগালাজ। এমনকি রিপন তার মাকে মেরে ফেলার জন্য দেশীয় অস্ত্র নিয়ে তারিয়ে বেড়াচ্ছে।

বিষয়টি সম্পর্কে জনপ্রতিনিধি মনিয়ারী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ হাসান কে জিজ্ঞেস করলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রিপনের তাণ্ডবে তার পরিবার এবং প্রতিবেশীরা খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। বেশ কয়েকবার গ্রাম্য সালিশ এর ব্যবস্থা করা হয় কিন্তু গ্রামের মাতব্বরদের রিপন অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার হুমকি প্রদান করে।

বিষয়টি আত্রাই থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে অবগত করা আছে। এমনকি রিপন এর মা লাইলী বেগম নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রামবাসীরা বলেন, আমরা সন্তান পরিজনদের নিয়ে খুব আতঙ্কে দিন কাটাচ্ছি যে কোন মুহূর্তে মাদকাসক্ত রিপন ঘটাতে পারে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা। প্রশাসনের কাছে তাদের দাবি ঘটনাটি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অতি দ্রুত সঠিক ব্যবস্থা নেয়া হোক।

সম্পর্কিত