সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের আঘাতে আহত-২, থানায় মামলা

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ২জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রমনা উউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার সংলগ্ন পূর্ব মূদাফৎথানা ঝালোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ২জন হলেন শ্রী সুধীর দাস (৪৬) ও শ্রীমতি সাধনা রানী (২৬)।

এ ঘটনায় আহত সুধীর দাসের স্ত্রী শ্রীমতি শব্বা রাণী (৩৯), শুক্রবার ( ৬ সেপ্টেম্বর) বাদি হয়ে চিলমারী মডেল থানায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। থানার এজাহার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ( ৪সেপ্টম্বর) রাত অনুমান ৮টার সময় সুধীর দাস ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। ঐ সময় মৃত পরেশ চন্দ্র দাসের ছেলে শ্রী শুনিল চন্দ্র দাস (৩০) ও শ্রী টনিল চন্দ্র দাসের (২৬) সাথে মাছধরাকে কেন্দ্র কথাকাটাকাটি হয়। এরই জের ধরে সুধির দাস বাড়িতে আসার সময় প্রতিপক্ষ শুনিল চন্দ্র দাসের লোকজন পূর্ব পরিকল্পনা মোতাবেক সুধির দাসের পথ রোধ করে লাঠি দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় সুধির দাসের ছোট ভাইয়ের স্ত্রী শ্রীমতি সাধনা রানী (২৬), এগিয়ে গেলে তাকেও আসামীগণ আমার ধরে এলোপাতাড়ী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে এবং পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায়। আহত শ্রী সুধীর দাসকে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যার রেজিঃ নং-১২০০/২৯/০১। এবং শ্রীমতি সাধনা রানী স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।

এ খবরের সত্যতা নিশ্চিত করে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় এজাহার নামীয় ১নং আসামী শুনিল দাস জানান, আমাদের নামে থানায় যে মামলা করা হয়েছে তা সাজানো। আমরা তাকে মারিনি বরং সুধির দাস আমার ছোট ভাইকে আগের রাতে নৌকার লগ্গি দিয়ে মেরে ফেলতে ধরছিলো।

সম্পর্কিত