শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীতে মউশিক শিক্ষক পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিনহাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:

কুড়িগ্রাম জেলার চিলমারীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ চিলমারী কুড়িগ্রাম । রবিবার সকাল ১১ টায় প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন করেন শিক্ষকরা এসময় বক্তব্য রাখেন ডাঃ হাফেজ ইউসুফ আলী প্রধান উপদেষ্টা,মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ,চিলমারী। মাওলানা আব্দুল্লাহ আল মামুন সভাপতি,মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ,চিলমারী।
মোঃ মোস্তাফিজার রহমান মুকুল
সাধারণ সম্পাদক,মৌশিক শিক্ষক কল্যাণ পরিষদ,চিলমারী।
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকবৃন্দ মাওলানা মোঃ আশিকুল ইসলাম আশিক, হাফেজ মাওলানা আলী আকবর, মাওলানা আতিকুর রহমানসহ প্রমুখ । এসময় বক্তারা বলেন তাদের দাবি না মানলে তারা কঠোর আন্দোলনে নামবে। মানববন্ধন শেষে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (সবুজ কুমার বসাক) বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পর্কিত