মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে কিশোর -কিশোরীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ মে ) বিকেলে উপজেলার চিলমারী উচ্চ বিদ্যালয় মাঠে রমনা ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে শিশু সুরক্ষা ও মাদক প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করে সংগঠনটি।
প্রথম খেলায় সরকারপাড়া অনূর্ধ্ব ১৫ কিশোর ফুটবল একাদশ বনাম মিস্ত্রীপাড়া অনূর্ধ্ব ১৫ কিশোর ফুটবল একাদশ। পরে একই মাঠে অংশগ্রহণ করেন বহ্মপুত্র অনূর্ধ্ব ১৫ বালিকা ফুটবল একাদশ বনাম ধরলা অনূর্ধ্ব ১৫ বালিকা ফুটবল একাদশ অংশগ্রহন করে।
চিলমারী উপজেলা যুব প্লাটফর্ম ও রমনা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ জাহিদ আনোয়ার পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলি, ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম আশেক আঁকা, চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোঃ নাজমুল হোসেন, রমনা ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসেন, ইউপি সদস্য মোঃ নুর আলম মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন রমনা ইউনিয়ন সমাজ কল্যান সংস্থার সভাপতি মোঃ আলমগীর হোসেন।
খেলা শেষে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে দুই চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ সংগঠনের সদস্যরা। টুর্নামেন্টটিতে সহায়তা করেন আরডিআরএস বাংলাদেশ পরিচালিত চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্প।







