বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে পুকুরের পানিতে ডুবে ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ওই শিশুর নাম মোহাইমিলুন (১২)। তিনি ওই এলাকার আব্দুল হাকিমের দ্বিতীয় সন্তান।

বুধবার বিকেলে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দ পাড়া গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, আজ বিকেল ৩ টার পর থেকে ওই প্রতিবন্ধী শিশু মোহাইমিনলকে তার মা দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে শিশুটিকে কোথাও না পেয়ে এলাকায় মাইকিং এর প্রস্তুতি নেয় তার পরিবার। একপর্যায়ে সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

সম্পর্কিত