শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দির্ঘমেয়াদি পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট আইইউডি ইমপ্ল্যান্ট গ্রহিতার নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের থানাহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগ রংপুরের পরিচালক ডা: দেওয়ান মোর্শেদ কামাল।

চিলমারী উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডাক্তার মোঃ সালাউদ্দিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাক্তার মীর রফিকুল ইসলাম তালুকদার, ডাক্তার মঞ্জুর রহমান, পরিবার   পরিকেল্পনা কর্মকর্তা আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগ কুড়িগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ মোদাব্বের হোসেন। কর্মশালায় উপজেলার ৬ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য, ইমপ্ল্যান্ট ও আইইউডি সেবা গ্রহিতা, পরিবার কল্যান পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই, পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ) সহ ৭০ জন অংশগ্রহনকারী এত অংশ নেয়।

সম্পর্কিত