কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র মাহে রমজান, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, উপজেলা ভেটেরিনারি সার্জন শাহীন আলম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, থানাহাট ইউনিয়ন জামাতে ইসলামির সভাপতি রাশিদুল আলম বাদল, সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত হোসেন সোহেল, তাইবুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (নিরস্ত্র) রহিদুল ইসলাম, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তৈয়ব আলী, শরিফের হাট এম,ইউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ সহ বিভিন্ন দপ্তরের প্রায় শতাধিক মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










