শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

চিলমারীতে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: “অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত চাইল্ড নট ব্রাইড প্রকল্প, ফ্রেন্ডশিপ, ব্রাক, ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ ও চিলমারী উদয়ন নারী ফেডারেশন এর সহযোগিতায় একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চিলমারী প্রেসক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, প্রেসক্লাব চিলমারী‘র সভাপতি সহকারী অধ্যাপক মো, মনিরুল আলম লিটু, চিলমারী মডেল থানার সাব-ইন্সপেক্টর দিপ্তটপ্য ও চিলমারী উদয়ন নারী ফেডারেশনের সভানেত্রী মোছা: মুন্নী বেগম প্রমুখ।

সম্পর্কিত