শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ,বিচারহীনতা প্রতিবাদে মানববন্ধন

চিলমারী প্রতিনিধি:ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতা প্রতিবাদে চিলমারী সরকারি ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চিলমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম মিয়া ও যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান ও রাব্বি হাসান। আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ আরিফ সরকার ও নাজমুস সাকিব এবং কলেজে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। ‎

সম্পর্কিত