মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রমনা ইউনিয়নের রিয়াজুল জান্নাত দাখিল মাদ্রাসায় ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানটির সুপার আব্দুল আজিজ আকন্দ।

আব্দুল আজিজ আকন্দ বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক আজ আমাদের প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত