সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ৪ লাখ টাকার চেক ছিড়ে ফেলার অভিযোগ

মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের চিলমারীতে ইউপি সদস্যের নামে বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বসতবাড়ি উচুকরণ প্রকল্পের ৪ লাখ টাকার একটি ইস্যু হওয়া চেক ছিড়ে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে।

ভুক্তভোগী ওই ইউপি সদস্যের নাম মাহফুজার রহমান। তিনি থানাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য। চেক ছিড়ে ফেলার অভিযোগ ওঠেছে একই ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে।
ঘটনার বিররণী ও ইউপি সদস্য মাহফুজার রহমানের দেয়া তথ্য অনুযায়ী, বেসরকারী ন্যাশনার ডেভেলপমেন্ট প্রোগ্রাাম (এনডিপি)’র বসতবাড়ি উচুকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে খরচ হিসেবে ওই ইউপি সদস্যের নামে ৪ লক্ষ টাকার একটি চেক ইস্যু হয়। পরে সেই চেক পরিষদের সচিবসহ গত বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর)  ব্যাংকে জমা করে চলে আসেন। পরে রবিবার (৮সেপ্টেম্বর) ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে তা উত্তোলন করতে পারেনি। পরে ঘটনার দিন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন ব্যাংকে উপস্থিত হন। এসময় চেয়ারম্যানের সাথে ওই ইউপি সদস্যের বাকবিতন্ডার এক ফাঁকে প্রকল্পের চেক ছিড়ে ফেলেন ওই চেয়ারম্যান।
ইউপি সদস্য মাহফুজার রহমান আরও জানান, এসময় তিনি (চেয়ারম্যান) বলেন, এখানে তুমি টাকা তুলতে পারবানা। টাকা লাগলে বাড়িতে আসো হিসাব নিকাশ করে ওখানে টাকা দিবো।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোন ধরনের চেক ছিড়ে ফেলিনি। আর সেই চেক তো এখনো আমার কাছেই আছে। তাহলে ছেড়া চেক আমার কাছে থাকবে কি ভাবে? প্রশ্ন রাখেন এই প্রতিবেদকের কাছে।
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনডিপি) ব্যবস্থাপক শাহাআলম জানান, বিষয়টি আমার জানা নেই। এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অগ্রণী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক মনিরুল হাসান তানিন জানান, মেম্বার ও চেয়ারম্যান এর ইন্টারনাল সমস্যার কারণে চেকটি বাতিল করা হয়েছে।
প্রতিবেদন লেখার দিন মঙ্গলবার (১০সেপ্টেম্বর) থানাহাট ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় ভিজিএফ এর চাউল বিতরণ চলছে কিন্তু চেয়ারম্যান সেখানে উপস্থিত নেই। এ সময় স্থানীয়দের কাছে জানতে চাইলে অনেকে বলেন, ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর চেয়ারম্যানকে পরিষদে দেখতে পাননি তারা।

সম্পর্কিত