নওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের পাইকড়া বড়াইকুড়ি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এবং ডাসকো ফাউন্ডেশন এ-এম্পাওয়ার প্রকল্প, আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য বিভাগের সহাযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে দিনব্যাপি চলচ্চিত্র উৎসব ২০২৬ এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়কে কৈশোর বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে এ আয়োজন করা হয়।
কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা করেন এসএসিএমও মোঃ মাইনুল ইসলাম, কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং মোছাঃ লতা বানু, সিএইচসিপি, পাইকড়া কমিউনিটি ক্লিনিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, পরিবার পরিকল্পনা, নওগাঁ জেলা জনাব গোলাম মোঃ আজম, আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প, প কর্মকর্তা মোঃ খাইরুল আলম এবং ডাসকো ফাউন্ডেশন এ-এম্পাওয়ার প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ আব্দুল্লাহ। সার্বিক তত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন এ-এমপাওয়ার প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মোঃ এব্রাহিম খলিল এবং এএইচপি মরিয়াম আক্তার শেলি।











