বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে প্রবাসীর স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লা*শ উদ্ধার 

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ১ফেব্রুয়ারী দিবাগত রাত ১১ টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, খয়রাবাদ মহল্লার আব্দুস সামাদের মালয়েশিয়া প্রবাসী ছেলে সান মোহাম্মদ সনুর স্ত্রী দুই সন্তানের জননী টুশি বেগম (২৪) তার পরকীয়া প্রেমিক শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে রাকিব (২৮)কে নিয়ে শনিবার রাতে গোপনে শশুর বাড়িতে রাত্রিযাপন করার সময় বিষয়টি শশুর বাড়ির লোকজন টের পেয়ে যায়।তখন তারা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তারপর  তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাশার জানান,তাদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।রোববার সকালে লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত