জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে।এরমধ্যে এক শিশু সাপের কামড়ে অপরজন পানিতে ডুবে মারা যায়।ঘটনাগুলো ঘটেছে সোমবার রাত ও মঙ্গলবার সকালে উপজেলার রাধানগর ও বোয়ালিয়া ইউনিয়নে। পুলিশ জানায়,সোমবার দিবাগত রাতে রাধানগর ইউনিয়নের রিফাত নামে ৮ বছরের এক শিশু সাপের কামড়ে মারা যায়। সে ওই গ্রামের উকিলউদ্দিনের ছেলে। অপরদিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে নামোকাঞ্চনতলা গ্রামে পানিতে ডুবে জুনাইদ নামে ৪ বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের রনি মিয়ার ছেলে।অপমৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার ওসি রইসউদ্দিন।










