শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

জাকির হোসেন সনি,স্টাফ রিপোর্টারঃ

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন শ্লোগান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে শনিবার( ০৮ মার্চ) সকালে র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত  কর্মসূচি  তে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস।  বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ,  উপজেলা হিসাব রক্ষন অফিসার আজিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আসমা খাতুন, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জাহানারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী মুক্তারা খাতুন, ডাসকো ফাউন্ডেশনের এডভোকেসি ফ্যাসিলিটেটর জুয়েল রানা প্রমুখ। এছাড়া ব্র্যাক বিডিবি, ও ডাসকো ফাউন্ডেশন দিবস টি উদযাপন করে।

সম্পর্কিত