শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি

গোবিন্দগন্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের ডাকে মানববন্ধন

রুহুল আমিন,স্টাফ রিপোর্টারঃ

গোবিন্দগন্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দলনের ডাকে মহিমাগন্জ,রংপুর সুগার মিল পুনরায় চালু করনের দাবি জানিয়ে, রংপুর সুগার মিল গেটে সর্বস্তরের জনগনের মানব বন্ধন ও বিক্ষভ কর্মসূচী পালন করেন। উক্ত কর্মসূচীতে বক্তব্য দেন রংপুর চিনি কলের শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা সহ ছাত্র সমাজের অন্যান্য নেতৃবৃন্দ। তারা জানান, মিলটি বন্ধ হয়ে যাওয়ার কারনে শ্রমিক কর্মচারিরা মানবেতর জীবনযাপন করছে।। এখানে উল্লেখ্য যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত জেলার একমাত্র কৃষিভিত্তিক কারখানা রংপুর সুগার মিল। এই মিলটি প্রতিষ্ঠার পর থেকে উত্তরের জনপদ গাইবান্ধার কৃষি জমিতে আখ চাষ বেড়ে যায়। কৃষকরা আখ চাষের মাধ্যম সফলতার ছোঁয়া লাগে এই মিলের অর্থনীতিতে। কিন্তু মিলটি বন্ধ হয়ে গেলে, এই অঞ্চলের কৃষিতে আখ চাষের সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় সরকারের কাছে তাদের চাওয়া মিলটি যেন পুনরায় চালু করা হয়।। মিলটি চালু হলে দেশের অর্থনীতির গতি বৃদ্ধি পাবে বলে তারা উত্তরবঙ্গের সংবাদকে জানান।।

সম্পর্কিত