রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ) পালিত

বিশ্ব সংবাদঃ

গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(ﷺ) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়,সৌদি আরব আল-দোয়াদমী শহরে,সেমা কমিউনিটি সেন্টারে,জনাব আলহাজ্ব মুহাম্মদ আলী সভাপতিত্বে,অত্র সংগঠনের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ জাহেদুল আলম রানা’র সঞ্চালনায়,এতে প্রধান অতিথি ছিলেন,গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব রিয়াদ শাখার সভাপতি-আলহাজ্ব মুহাম্মদ সাহাব উদ্দিন, প্রধান বক্তার ছিলেন- বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা নূরুল আলম নঈমী আল কাদেরী (মা:জি:আ:)- উপদেষ্টা: গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব রিয়াদ শাখা।

উদ্বোধকে’র বক্তব্য রাখেন অত্র সংগঠনের সেক্রেটারি-আলহাজ্ব মুহাম্মদ মহসিন খান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র সংগঠনের অর্থ সম্পাদক- আলহাজ্ব মুহাম্মদ লোকমান হোসেন। মাহফিলের শুরুতেই কুরআন তেলওয়াত করেন অত্র সংগঠনের দাওয়াতে খায়ের সম্পাদক: এইচ এম ফরিদুল আলম আশরাফী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা:আলহাজ্ব মাওলানা আহমদ নবী ইছমতি আল কাদেরী, উপদেষ্টা:আলহাজ্ব মাওলানা শাহ নেওয়াজ চৌধুরী আল কাদেরী, মক্কা শরীফ শাখার-যুগ্ম সাধারণ সম্পাদক: আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দিন বাবুল, মক্কা শরীফ শাখার সহ অর্থ সম্পাদক: আলহাজ্ব মুহাম্মদ সালাউদ্দীন,
রিয়াদ শাখার সিনিয়র সদস্য: আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী,রিয়াদ শাখার অর্থ সম্পাদক: মুহাম্মদ দিদারুল আলম, সিনিয়র সদস্য: হাফেজ মুহাম্মদ হাসান মুরাদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন,শেষে মিলাদ কিয়াম পরিবেশন করেন-আল দোয়াদমী শাখার দাওয়াতে খায়ের সম্পাদক: এইচ এম ফরিদুল আলম আশরাফী।

বিশ্বের মুসলমানদের জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে মাহফিল সম্পূর্ণ হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন- প্রধান বক্তার বক্তব্য- বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লামা *আলহাজ্ব মাওলানা নূরুল আলম নঈমী আল কাদেরী* (মা:জি:আ:)- উপদেষ্টা: গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব রিয়াদ শাখা।

সম্পর্কিত