সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন পণ্যসামগ্রী তৈরি করে সাড়া ফেলেছেন মফিদুল

সুন্দরগঞ্জ প্রতিনিধি:

হোটেল, রিসোর্ট, বিভিন্ন বাসাবাড়ি থেকে শুরু করে ঘর সাজাতে শৌখিনপ্রেমীদের মধ্যে মহিদুলের হস্তশিল্পের কদর রয়েছে। তার এই উদ্যোগ অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা জোগাচ্ছে।

সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামধন এলাকায় তরুণ উদ‍্যোক্তা মহিদুলের বাড়ি। এই বাড়িতেই গড়ে তুলেছেন স্বপ্নচূড়া বাঁশ শিল্প কর্নার নামে একটি হস্তশিল্পের ঘর।

সেখানে তিনি নিজেই শিল্পকর্মের কারিগর হিসেবে কাজ করেন।

ঘরে প্রবেশ করতেই চোখে পড়ে মহিদুলের নিপুন হাতের ছোঁয়ায় বাঁশের উপর খোদায় করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ছবি। এছাড়াও সেই ঘরে শোভা পাচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন শোপিস ওয়াইন গ্লাস,মগ, কেটলী, উপজাতীয় হুকা,কানের দুল, ফুলদানি, কলম দানি,স্ট্রে সহ বিভিন্ন রকমের জিনিসপত্র।

মহিদুল ইসলাম তার বাবার থেকে শিখেছেন এসব কাজ। করোনা কালিন সময়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তখন স্ত্রীর কথায় বাণিজ্যিক ভাবে শুরু করেন এই শিল্প। তখন থেকেই চলছে। এই শিল্পে তার কোন প্রশিক্ষণ এবং জনবলও নেই। যদি লোকবল ও প্রশিক্ষণের ব‍্যবস্থা করা যায় তাহলে এটা তিনি আরো সম্প্রসারিত করতে পারবেন বলে জানান।

সম্পর্কিত